সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, রাত ৯:৫৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও ডাকাত দলের সদস্যসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতির মামলায় ৪ জন, আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাবু, শাওন হোসেন, মেহেদী হাসান মিশু, মো. সালাম, শফিকুল ইসলাম রাজু, আলিফ, বখতিয়ার ইসলাম শিমুল, আব্দুল আলী, খালেক, মাহবুব আলম, আ. লতিফ, আল আমিন ও মোসা. রীনা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।