সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, বিকাল ৪:২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, ডাকাত ও চোর চক্রের সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, চুরি মামলায় ২ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নাদিম, শিপন, সোহেল, জসীম ওরফে বাবু, ইমরান, সিয়াম, হিমেল, আজিজুল, ইমান, ফাহিম, সুজন, জাকির, জাহাঙ্গীর, ইদ্রিস, স্বপন, কাদির, নাঈম, আল আমিন, সিফাত ও শামীম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।