সারাদেশ

আড়াইহাজারে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রিন্ট
আড়াইহাজারে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, বিকাল ৪:২৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা এলাকায় ব্যবসায়ী বিএম রাসেলের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ হাজার ৫০০ সৌদি রিয়াল লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।