সারাদেশ

ঠাকুরগাঁওয়ে তেল নিয়ে পাম্পে হাতাহাতি: মহাসড়ক অবরোধ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে তেল নিয়ে পাম্পে হাতাহাতি: মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, রাত ১১:০৭

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল দেওয়াকে কেন্দ্র করে গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতি এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের রেজা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও সিরিয়াল ভেঙে অন্যদের তেল দিচ্ছিল পাম্প কর্তৃপক্ষ। এর প্রতিবাদ করলে পাম্পের লোকজন মোটরসাইকেল চালকদের ওপর হামলা চালায়। এর জেরে ক্ষুব্ধ চালকেরা মহাসড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও রোগীরা।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অবরোধ চলাকালীন পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক সুজিদ জানান, পুলিশ হস্তক্ষেপে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।