সারাদেশ

পাবনায় চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী পাহারায় গ্রামবাসী

প্রিন্ট
পাবনায় চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী পাহারায় গ্রামবাসী

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, রাত ১১:১৪

পাবনার সুজানগর, সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির উপদ্রব। একের পর এক চুরির ঘটনায় নির্ঘুম রাত কাটছে সাধারণ মানুষের। গোয়ালঘর থেকে গবাদি পশু তো বটেই, মাঠের ফসল পর্যন্ত নিরাপদ নয় বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগীদের দাবি, এলাকায় রাতে পুলিশের কার্যকর টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। অনেকের আয়ের একমাত্র উৎস গবাদি পশু বা পেঁয়াজের ফসল চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জানমালের নিরাপত্তায় বাধ্য হয়ে গ্রামবাসী দলবেঁধে রাত জেগে পাহারা দিচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে। দ্রুত পুলিশি টহল জোরদার এবং চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যথায় এই ক্ষোভ গণ-অসন্তোষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।