আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আঁখি বেগম বাদী হয়ে হারুন ও আলিফসহ ২১ জনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা চালাত বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
মতামত