সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:০৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সরকারি তেলের ডিপোগুলোকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কেনাবেচা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এসময় ঘটনাস্থল থেকে ১,০৫০ লিটার ডিজেল এবং ৭০.৫ লিটার অকটেন জব্দ করা হয়।

জব্দকৃত এই জ্বালানি তেল পরবর্তীতে পদ্মা অয়েল ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামির জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং তেলের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।