শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ।
সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রীপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে পুলিশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মতামত