সারাদেশ

নারায়ণগঞ্জে ৫ মণ জাটকা জব্দ: এতিমখানায় বিতরণ

প্রিন্ট
নারায়ণগঞ্জে ৫ মণ জাটকা জব্দ: এতিমখানায় বিতরণ

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, রাত ১১:১৭

নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০০ কেজি (৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে নৌপুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সদর নৌপুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।

নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৩ নম্বর মাছ ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকাগুলো ফেলে পালিয়ে যায় ব্যবসায়ীরা। উদ্ধারকৃত এই মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা।

পরে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। জাটকা নিধন রোধে নৌপুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।