সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

প্রিন্ট
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, রাত ১১:২৫

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনমতের প্রতিফলন ঘটিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি জনগণকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ। স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।