উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন। তিনি জানান, উপজেলার ১৬ হাজার ৫৯৫ জন শিশুকে এ কার্যক্রমের আওতায় এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
২০ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে টিকাদান চলবে। ২৫ জন টিকাদানকারী, ৪৯ জন স্বেচ্ছাসেবী এবং তদারকির জন্য ২৪ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।
অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর এবং যারা সম্প্রতি হামের টিকা নিয়েছে, তাদের ২৮ দিন অতিবাহিত হওয়ার পর এই টিকা প্রদান করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, ইমাম সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান এবং সাংবাদিক খান আবু হাসান প্রমুখ। বক্তারা তিন সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী ও স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী বিশ্বাসসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মতামত