অ্যাডভোকেট মাধবী মার্মা বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি ইতিপূর্বে সহকারী পাবলিক প্রসিকিউটরের (এপিপি) দায়িত্ব পালন করেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বান্দরবান জেলা থেকে এই প্রথম কোনো নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার। বিশেষ করে বান্দরবান জেলা বারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন বলে জানা গেছে।
মাধবী মার্মার এই সাফল্যে বান্দরবান জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পাহাড়ি অঞ্চলের নারীদের অধিকার আদায়ে এবং দুর্গম এলাকার উন্নয়নে তাঁর এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত