সারাদেশ

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অবৈধ ডিজেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রিন্ট
ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অবৈধ ডিজেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৫

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও র‌্যাব-১১র যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফতুল্লার ফাজিলপুর কয়লার মাঠ এলাকার মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল বিক্রি করে আসছিল।

অভিযানের সময় প্রতিষ্ঠান দুটি তাদের ব্যবসার সপক্ষে কোনো বৈধ নথি দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত শরিফুল এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা এবং সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

র‌্যাব-১১র পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাজারজাতকরণ রোধে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।