নিহত জিহাদ ওই এলাকার ইজিবাইক চালক জাহিদ মিয়ার বড় ছেলে। তারা স্থানীয় ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া।
মসজিদের খাদেম বনি আমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিশুটি একা লিফটের খোলা দরজা দিয়ে ছয়তলায় উঠে ছাদে চলে যায়। এরপর অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মসজিদ ভবনটির নিচতলায় নামাজ, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি খেলাচ্ছলে ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এমন দুর্ঘটনায় শিশুটির পরিবার ও পিলকুনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত