প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চলন্ত অবস্থায় হঠাৎ পিকআপ ভ্যানটির চাকার ড্রাম ভেঙে গেলে সেটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ১০ চাকার লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের ওপর উল্টে যায় এবং চালক সামান্য আহত হন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে পিকআপটি বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ দ্রুত গাড়িটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মালিকপক্ষ পিকআপটি উদ্ধার করে মেরামতের জন্য নিয়ে গেছে।
মতামত