পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসএসসি পরীক্ষা তোমাদের শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এটি আগামীর পথ চলার ভিত্তি গড়ে দেয়। পড়াশোনাকে বোঝা মনে না করে আনন্দের সাথে গ্রহণ করতে হবে। নতুন কিছু জানা এবং নিজেকে সমৃদ্ধ করার মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা।
পরীক্ষার ভীতি দূর করার আহ্বান জানিয়ে এই ছাত্রদল নেতা বলেন, পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, বরং নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি।
পরীক্ষার হলে প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়া, রোল-রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে লেখা এবং উত্তরপত্রের পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
উত্তরপত্র রিভিশনের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখা এবং নার্ভাস না হয়ে ধৈর্যের সাথে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। পরিশেষে আব্দুল কাদির জিলানী হিরা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দিয়ে দেশমাতৃকার মুখ উজ্জ্বল করবে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
মতামত