শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করছে।
তিনি বলেন, যারা উন্নয়নের আড়ালে দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত, তাদের দ্বারা দেশের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। কর্মীদের নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তার সাথে নিজেদের গড়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তবে জনগণকে সাথে নিয়ে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে জেলা ও মহানগরী জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কর্মীদের প্রতিকূল পরিবেশেও ধৈর্য ও আদর্শের পথে অবিচল থাকার নির্দেশনা দেন।
মতামত