ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে তারা ঘুমাতে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে মাহবুব বিশ্বাস বাইরে বের হলে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন তার ২টি গরু নেই। একই সময়ে তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়াল ঘর থেকে আরও ৩টি গরু ও ১টি ছাগল নিয়ে যায় চোরচক্র। খামারিদের দাবি, চুরি হওয়া পশুর বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। সামনে কোরবানির ঈদকে লক্ষ্য করে ধার-দেনা করে পশুগুলো লালন-পালন করছিলেন তারা। সম্বল হারিয়ে দুই ভাই এখন প্রায় নিঃস্ব। এই ঘটনায় এলাকায় সাধারণ খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা ও পশু উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
মতামত