বালক বিভাগের ফাইনালে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের বড় ব্যবধানে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালিকা বিভাগে সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে। বিজয়ী দল দুটি এখন জেলা পর্যায়ের মূল আসরে শ্রীপুর উপজেলার প্রতিনিধিত্ব করবে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মৎস্য অফিসার তৌহিদুর রহমানসহ শিক্ষা ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার হাতেও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মতামত