স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রবল বাতাসে একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে মোঃ হেলালের টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ঘরের ভেতর থাকা গৃহকর্তা হেলাল, তার স্ত্রী সুমি আক্তার ও দেড় বছরের শিশু কন্যা সুরাহ আক্তার গুরুতর আহত হন। একই সময়ে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছের ডালের আঘাতে রিফাত হোসেন নামের এক পথচারীসহ আরও একজন আহত হন।
ঝড়ে গাছের ভারে পাশের আরও একটি ঘর দুমড়ে-মুচড়ে যায় এবং একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার ভেঙে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া গাছ অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রয়েছে।
মতামত