স্থানীয়দের অভিযোগ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনের নেতৃত্বে তার ভাই কামাল এবং সহযোগী মোশারফ ও মোজাম্মেল দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে সালাউদ্দিন গ্রেপ্তার হলেও বাকিরা আত্মগোপনে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, সালাউদ্দিন গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরলেও তার সহযোগীরা বাইরে থেকে হুমকি দিচ্ছে। তারা বলছে, এটি কোনো মামলাই নয়, জামিনে বের হয়ে এসে কড়ায়-গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে। এই হুমকিতে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অনেক ভুক্তভোগী। এলাকাবাসীর দাবি, সালাউদ্দিনের অনুপস্থিতিতে কামাল, মোশারফ ও মোজাম্মেল যাতে নতুন কোনো অপরাধী চক্র গড়ে তুলতে না পারে, সেজন্য তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, সালাউদ্দিনকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।
মতামত