আটক ব্যক্তিরা হলেন, মো. সাইফুল ইসলাম সুজন (২০), মো. মতিউল ইসলাম (৩০) ও মো. স্বপন মিয়া (৩৮)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল উত্তরপাড়া গ্রামে সাইফুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল মাদক জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
মতামত