মতবিনিময় সভায় পুলিশ সুপার রংপুরকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ও পুলিশ সমন্বিতভাবে কাজ করলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। পুলিশি সেবা হবে জনবান্ধব ও স্বচ্ছ। তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়তে সাংবাদিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত