সারাদেশ

লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রিন্ট
লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:০৯

ভোলার লালমোহনে খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন কৃষকদের আধুনিক চাষাবাদ ও প্রণোদনার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক বাবন পঞ্চায়েতসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এই উদ্যোগের ফলে উপজেলার প্রান্তিক চাষিরা অনেক উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে গতি আসবে।