উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়েদুজ্জামানের নির্দেশনায় সফল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন সার্জারি কনসালটেন্ট ডা. দিব্যেন্দু সরকার, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ডা. রেজাউল মোমেন এবং মেডিকেল অফিসার (সার্জারি) ডা. মঈনুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট না থাকায় সব ধরনের অপারেশন বন্ধ ছিল। বর্তমানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেওয়ায় এই অচলাবস্থা দূর হয়েছে। এখন থেকে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, হাইড্রোসিলসহ বিভিন্ন অপারেশন নিয়মিত ও বিনামূল্যে সম্পন্ন করা হবে।
সার্জারি কনসালটেন্ট ডা. দিব্যেন্দু সরকার জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও বড় অপারেশন শুরু করা গেছে। তবে পূর্ণাঙ্গ সেবার জন্য আধুনিক প্যাথলজিক্যাল টেস্ট সুবিধা এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাকআপের (জেনারেটর) প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ওয়েদুজ্জামান বলেন, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসার আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
মতামত