সরেজমিনে দেখা যায়, ঘারমোড়া এলাকার ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন রাস্তার ঢালে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের বর্জ্য। পচা আবর্জনার দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমলেও তা অপসারণে কোনো উদ্যোগ নেই।
অন্যদিকে, রাস্তার পাশের পুকুরটি কচুরিপানায় ঢেকে যাওয়ায় সেখানে এডিসসহ মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় অভিভাবকদের দাবি, মশার কামড় ও দূষিত পরিবেশের কারণে ইতোমধ্যে বেশ কিছু শিক্ষার্থী ডেঙ্গু ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।
এলাকাবাসীর দাবি,সড়কের পাশ থেকে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ। পুকুরের কচুরিপানা পরিষ্কার করে মশা নিধনে কার্যকর পদক্ষেপ। নিয়মিত ফগিং বা স্প্রে কার্যক্রম পরিচালনা করা।
পরিবেশ রক্ষা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ঘারমোড়াবাসী।
মতামত