সারাদেশ

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার দুটি মোটরসাইকেল জব্দ

প্রিন্ট
রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার দুটি মোটরসাইকেল জব্দ

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, রাত ১০:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশি অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার রিফাত উপজেলার দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।

রোববার (২৬ এপ্রিল) রাতে রূপগঞ্জ থানার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রিফাত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিফাতসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।