সারাদেশ

দিনাজপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রিন্ট
দিনাজপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ৯:১১

দিনাজপুরে মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নবাব হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর রাবার ড্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১-এর একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নবাব হোসেন বিরামপুর উপজেলার মৌগ্রামের মোকছেদ আলীর ছেলে। ২০২০ সালের জুলাই মাসে ফুলবাড়ী থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব-১৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।