পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় বাড়ির উঠানে আমগাছে বাঁধা গরু গোয়ালে নিতে ঘর থেকে বের হন সাহেরা বেগম। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্বজন ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, লোকমুখে বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
মতামত