সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৮০০ পরিবারকে ৮০ লাখ টাকা অর্থ সহায়তা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ৮০০ পরিবারকে ৮০ লাখ টাকা অর্থ সহায়তা

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ৯:৩৮

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের সেন্ট মাদার তেরেজা স্কুল হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। সংস্থাটি জানায়, জেলার মোট ৮০০ পরিবারের মাঝে ধাপে ধাপে ৮০ লাখ টাকা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এদিন এ অর্থ দেওয়া হয়।

তবে এই সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে কিছু ইতিবাচক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, উপকারভোগী পরিবারে বাল্যবিবাহ বন্ধ রাখা, প্রাপ্ত অর্থ দিয়ে গবাদিপশু ক্রয় বা আয়বর্ধক কাজে বিনিয়োগ করা এবং পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সহায়তা প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়ন ও শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।