সারাদেশ

রংপুরের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় ত্রাণমন্ত্রীর সঙ্গে এমপি বেলালের সাক্ষাৎ

প্রিন্ট
রংপুরের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় ত্রাণমন্ত্রীর সঙ্গে এমপি বেলালের সাক্ষাৎ

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ৯:৪৬

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তাঁর নির্বাচনী এলাকার বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে টেকসই অবকাঠামো নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন এবং আপদকালীন ত্রাণ সহায়তা দ্রুত নিশ্চিত করার জন্য তিনি মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি রংপুর অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূরীকরণে ত্রাণমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন। মন্ত্রী আসাদুল হাবিব দুলু বিষয়গুলো গুরুত্বের সাথে শোনেন এবং রংপুরের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।