সারাদেশ

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ১০:২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও নির্যাতিত নেতা টিএইচ তোফা। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

টিএইচ তোফা এর আগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং গত সরকারের শাসনামলে রাজপথের আন্দোলনে সক্রিয় থেকে একাধিকবার কারাভোগ করেছেন।

এদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর পহেলা মে মহান মে দিবসের কর্মসূচি সফল করতে ১০টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন টিএইচ তোফা। সভায় উপস্থিত ছিলেন থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. শরিফ হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সামসুদ্দিন মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় টিএইচ তোফা বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে আমরা সর্বদা সচেষ্ট থাকব। সিদ্ধিরগঞ্জ থানাকে শ্রমিক দলের শক্তিশালী দুর্গে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। মতবিনিময় শেষে নেতাকর্মীরা নবনির্বাচিত আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।