সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাদশা মিয়া (৫২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৬৭) করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

বাদশা মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী তেরা মার্কেট এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলা ৩৬০ ভিশন টিভি নামক একটি ফেসবুক পেজ থেকে বাদশা মিয়া ও তার স্ত্রীর ছবি ব্যবহার করে উদ্দেশ্যমূলক ও আপত্তিকর ক্যাপশন দিয়ে পোস্ট করা হচ্ছে।

ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় অজ্ঞাত একটি নম্বর (০১৯৭০৯৭৮১৭৯) থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে।

এই অপপ্রচারের ফলে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং স্বাভাবিক চলাফেরায় নিরাপত্তাহীনতা বোধ করছেন।

ভুক্তভোগী বাদশা মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে কোণঠাসা করতেই এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, অসুস্থতার কারণে বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না। তবে দ্রুত তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।