সারাদেশ

তিতাসে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

প্রিন্ট
তিতাসে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১২:০৮

কুমিল্লার তিতাসে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ রানা (৪২) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওলি চওড়াপাড়া এলাকার বাসিন্দা। মোঃ রাহাত (২৩) একই জেলার বন্দর থানার দক্ষিণ লক্ষণ খোলা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি চৌকস দল বিকেল সাড়ে ৫টায় আড়াইরকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।