সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: গ্রেফতার ৫

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: গ্রেফতার ৫

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ৪:৫৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে মো. রকি (৩৫), মো. রাসেল (২২) ও শুভ (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

একই রাতে পৃথক অভিযানে চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি মো. রাজু (২৩) ও মো. ফালু ওরফে কালু (৩৫)-কে গ্রেফতার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।