বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টায় আটি ওয়াপদা কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১১-এর লে. কমান্ডার মো. নাঈম উল হক।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের পাশে সন্দেহভাজন কিছু বস্তু রাখা আছে। সেখানে তল্লাশি চালিয়ে একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ভেতর থেকে ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
লে. কমান্ডার মো. নাঈম উল হক জানান, উদ্ধারকৃত গুলিগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত