সারাদেশ

পাঁচবিবিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রিন্ট
পাঁচবিবিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১০:১৬

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সামাজিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু। বক্তারা মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবি প্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় প্রেসক্লাবের প্রতিনিধিগণ।