র্যাব ও এজাহার সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে নুর আমিনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করেন নুর আমিন। পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত ২৫ মার্চ ভুক্তভোগী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত