সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন তালুকদার বলেন, বিগত ৫ আগস্টের পর থেকে আমরা নিজস্ব অর্থায়নে টার্মিনালের কার্যক্রম পরিচালনা করছি। এখানে কোনো ধরনের চাঁদাবাজি হয় না। অথচ একটি পক্ষ আমাদের প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা নাইট গার্ড ও দারোয়ানের বেতন দিতেও হিমশিম খাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন, সংবাদে স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী জি এম সুমন মুন্সীর নাম জড়িয়ে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সুমন মুন্সী ব্যক্তিগতভাবে এ টার্মিনালের উন্নয়নে বিভিন্ন সময় অনুদান দিয়ে সহায়তা করেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান শিপু বলেন, টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ ও র্যাবের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কোনো অনিয়ম এখানে নেই। একটি চক্র ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য শ্রমিক ও মালিক সমিতিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কানন মিয়া, দপ্তর সম্পাদক নুর ইসলামসহ ইউনিয়ন ও মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতামত