সারাদেশ

সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

প্রকাশিত : ১ মে ২০২৬, সন্ধ্যা ৮:০১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে পিলারের খাদের ভেতর এই অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি ওয়ান শুটার গান, ১টি কার্তুজ, ৪টি স্প্রিং, ১টি স্টিলের ধাতব পাত এবং ১টি হেসকো ব্লেড উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদি ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে র‌্যাবের পাশাপাশি জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।