সংগঠনের ডেমরা থানা সভাপতি মো. ইউনুছ হাওলাদারের সভাপতিত্বে সভায় শ্রমিকদের অধিকার রক্ষায় ১২ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ১০-১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। শ্রমিকদের জন্য পেনশন স্কিম, রেশন সুবিধা এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা।
বছরে ৫২ দিন সাধারণ ছুটি এবং দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি ১০০০ টাকা ও সহকারীর ৮০০ টাকা নির্ধারণ।
নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা (সেফটি) নিশ্চিত করা।
সভায় প্রধান অতিথি ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান বলেন, দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অনস্বীকার্য। সভাপতি মো. ইউনুছ হাওলাদার বলেন, ৩৫ লক্ষ নির্মাণ শ্রমিক পরিবার সরকারি কোনো সহযোগিতা পায় না। আসন্ন বাজেটে এই খাতের জন্য বিশেষ বরাদ্দ এবং একে শিল্প হিসেবে স্বীকৃতির দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক মো. কাইয়ুমের সঞ্চালনায় সমাবেশে ডেমরা থানার শত শত শ্রমিক উপস্থিত ছিলেন।
মতামত