স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর ইউনিয়নের উজ্জ্বল বিশ্বাস তার ১৭ শতাংশ জমির পুকুরে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের ডিম ছেড়েছিলেন। গত ১৫ দিন ধরে পরিচর্যার পর ধানীপোনাগুলো বড় হতে শুরু করেছিল। কিন্তু শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেয়। শনিবার সকালে উজ্জ্বল বিশ্বাস পুকুরে গিয়ে সব মাছ মরা অবস্থায় ভেসে থাকতে দেখেন।
ক্ষতিগ্রস্ত চাষি উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে কে বা কারা আমার পুকুরে বিষ দিয়েছে জানি না। আমার স্বপ্নের কয়েক লক্ষ পোনা নিমিষেই শেষ হয়ে গেল। আমি এই অমানবিক ঘটনার বিচার চাই।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মতামত