সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মদনপুর-মদনগঞ্জ সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খাবারের হোটেল ও অস্থায়ী দোকান। এমনকি ফুটওভার ব্রিজের দুই পাশ হকাররা দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এসব অবৈধ দোকানে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নেওয়া হয়েছে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ।
অভিযোগ উঠেছে, একটি শক্তিশালী সিন্ডিকেট এসব দোকান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে। এই দখলদারিত্বের ফলে রাস্তা সংকুচিত হয়ে এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগী পথচারীদের মতে, ফুটপাত ও ওভারব্রিজ হকারদের দখলে থাকায় ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় এই ব্যস্ততম পয়েন্টে সাধারণ মানুষের যাতায়াত আরও বিপজ্জনক হয়ে উঠবে।
মতামত