সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ধারাবাহিকতায় সোমবার বিকেলে নগরীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ শুরু করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। উচ্ছেদকারী দলটি নগরীর প্রেস ক্লাবের সামনে পৌঁছালে হকাররা মিছিল নিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় কর্মচারীদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এমন আচরণ অত্যন্ত বাড়াবাড়ি। তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু ধৈর্য না রেখে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। যারা এই হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারী হকারদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মতামত