সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের ফলে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল জনৈক এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-৪৮) দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সালাউদ্দিন ও তার অনুসারীরা এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
মতামত