নিহত আজাদ মৃধা ওই গ্রামের তমিজ উদ্দীন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে একটি মাঠে ঘাস কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। কামড়ের পর তিনি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে সময়ক্ষেপণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে স্থানীয়রা জানান। পরে তাকে দ্রুত দরিয়াপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় সাপের উপস্থিতি ও উপদ্রব বেড়ে গেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
মতামত