সারাদেশ

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান গ্রেফতার ১১

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান গ্রেফতার ১১

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ৯:২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (৯ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ইমন, ওয়াহিদ, জীবন, নাজিমউদ্দিন, ফয়সাল, রাসেল, রাহাত, সাগর, ফারুক, বাবু ও বাবুল।

পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিকেল সাড়ে ৫টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাছিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযান চলাকালীন এলাকার চিহ্নিত বড় মাদক ডিলাররা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সাধারণ বাসিন্দারা এই অভিযানকে সাধুবাদ জানালেও মাদকের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এ ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।