বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাবেদ হোসেন, কবির সোহেল, নাছির হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, শীতলক্ষ্যা তীরের এই খালি জায়গাটি দীর্ঘকাল ধরে স্থানীয়দের খেলাধুলা ও প্রাতঃভ্রমণের একমাত্র মাধ্যম। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নদীর তীরে রোপণ করা তিন শতাধিক গাছ কেটে দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে মাঠটি অবরুদ্ধ হয়ে পড়বে এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হবে।
মানববন্ধন থেকে গাছ কাটা ও দেয়াল নির্মাণের এই উদ্যোগ বন্ধ করে মাঠটি উন্মুক্ত রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
মতামত