সারাদেশ

সমাজসেবক মফিজ উদ্দিন মন্ডলের ইন্তেকাল

প্রিন্ট
সমাজসেবক মফিজ উদ্দিন মন্ডলের ইন্তেকাল

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১১:২৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছিটমানিক গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ মে) রাত ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর।

শনিবার (৯ মে) বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মফিজ উদ্দিন মন্ডল এলাকায় মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।