সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৫০ একর জমিতে শিল্প পার্ক: ২৫১ প্লটে হবে কর্মসংস্থান

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ৫০ একর জমিতে শিল্প পার্ক: ২৫১ প্লটে হবে কর্মসংস্থান

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১১:৩৮

বেকারত্ব দূরীকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৫০ একর জমিতে নতুন শিল্প পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। নতুন এই শিল্প পার্কে ২৫১টি প্লট থাকবে, যেখানে উদ্যোক্তারা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। কেউ চাহিদা অনুযায়ী একাধিক প্লট নিয়েও বিনিয়োগ করতে পারবেন। ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন,

ইপিজেড ও বিসিক সমন্বয়: জেলায় বিদ্যমান ইপিজেডের পাশাপাশি নতুন বিসিক শিল্পনগরীতে মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে গুরুত্ব দেওয়া হবে। আলুভিত্তিক শিল্প: ঠাকুরগাঁওয়ে প্রচুর আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য জাতের অভাব রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এখানে রপ্তানিমুখী আলুর নতুন জাত উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ইতিমধ্যে অনেক উদ্যোক্তা প্লট বরাদ্দ নিয়ে নতুন কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছেন। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে জেলার অন্যান্য স্থানেও শিল্পনগরী সম্প্রসারণ করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিকের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী ও পুরাতন বিসিকের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।